ভিয়েনা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

লালমোহনে কবজি কর্তনের ঘটনায় মামলাঃ দুইজন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ১১৭ সময় দেখুন

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনের চরভূতায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিনের হাতের কবজি কর্তনের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামী মিজানুর রহমান হাওলাদার ও ইলিয়াস ওরপে কালাম সরকার কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান হাওলাদার লালমোন পৌর ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের মৃত হানিপ হাওলাদারের ছেলে এবং ইলিয়াস ওরপে কালাম সরকার উপজেলার চরভূতা ইউনিয়নের মৃত মনু মিয়ার ছেলে।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, জসিম উদ্দিনের কবজি কর্তনের ঘটনায় তার ছেলে নয়ন বাদি হয়ে মামলা দায়ের করেন। সোমবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামী কে গ্রেফতার করেন। মামলার অন্য আসামীদের কেও ধরার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার চরভূতা কক্সবাজার মোড় এলাকায় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে।

এ ঘটনায় জসিম উদ্দিনের ছেলে বাদি হয়ে সোমবার (১৫ মার্চ) ১৫কে এজাহারভূক্তসহ ৫/৬জন অজ্ঞাত কে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১০।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কবজি কর্তনের ঘটনায় মামলাঃ দুইজন গ্রেফতার

আপডেটের সময় ০৫:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১