ভিয়েনা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় জবাই করা চোরাই গরুর মাংস বিক্রি কালে আটক-৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ১১১ সময় দেখুন

জেলা প্রতিনিধি,পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় চোরাই গরুর মাংস বিক্রি কালে হাতেনাতে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার চিত্রা গ্রামের মৃত. আজিজ ফরাজির ছেলে কৃষক কাসেম ফরাজি (৫০) বাদি হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মঠবাড়িয়া থানা পুলিশ ।

উপজেলার মিরুখালী বাজার থেকে সোবাহান সরদার (৫৫), দেলোয়ার হোসেন (৪৫) ও হাসান মুন্সী (৫৫) নামে তিন কসাইকে আটক করেছে। সোবাহান খায়ের ঘটিচোরা গ্রামের মৃত.মজিদ সরদারের ছেলে,দেলোয়ার নাগ্রাভাংগা করিম হাওলাদারের ছেলে ও হাসান মিরুখালী গ্রামের মৃত. বাহার মুন্সীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কাশেম ফরাজি গোয়াল ঘর থেকে ৩৫ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়। শনিবার ওই পরিবারের পক্ষথেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দিনভর গরুটি খোঁজা-খুজি করে। বিকেলে মিরুখালী বাজার মাংস বিক্রি অবস্থায় গরুর মালিক কাশেম ফরাজি গরু সনাক্ত করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ কসাইকে হাতে-নাতে আটক করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় জবাই করা চোরাই গরুর মাংস বিক্রি কালে আটক-৩

আপডেটের সময় ০১:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১