ভিয়েনা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

ভোলায় স্বামীর আহত হওয়ার খবর পেয়ে স্ত্রীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ১৩৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী আহত হওয়ার খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন স্ত্রী হালিমা বেগম (৪৫)। বুধবার (১০ মার্চ) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা দিনমজুর সামসুদ্দিনের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে ওই ইউনিয়নের বয়াতি বাড়ির সামসুদ্দিন তার বাড়ির পাশে একটি গাছে উঠে ডালপালা কাটতে যান। তখন হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর আহত হওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বামী সামসুদ্দিন এখন সুস্থ্য আছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় স্বামীর আহত হওয়ার খবর পেয়ে স্ত্রীর মৃত্যু

আপডেটের সময় ০২:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১