ভিয়েনা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

চরফ্যাসনে সন্ত্রাসী মুরাদকে ২০ বছরের কারাদন্ড দিলেন আদালত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৪৬ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা): ভোলার চরফ্যাসনে ২১ মামলার আসামী সন্ত্রাসী মুরাদ হোসেনকে ২০ বছর ১ মাসের জেল দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী আজিজ, ইউছুফ ও ফুয়াদ কে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে চরফ্যাসন উপজেলা হাজিরহাট চৌমুহনী  খেয়া পারাপারের ইজারা নিয়ে আবদুল মতিন মেম্বরের কাছে মুরাদ তার সহযোগীদের নিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবিকৃত চাঁদা না পেয়ে মুরাদ তার সহযোগিদের নিয়ে মতিন মেম্বারকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় আবদুল মতিন বাদী হয়ে ২০১৩ সালে চরফ্যাসন থানায় একটি মামলা দায়ের করে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সেশন-২৫৭/১৮ চাঁদাবাজির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিল না ।

সন্ত্রাসী মুরাদ হোসেন চরফ্যাসন আহম্মদপুর ইউনিয়নের আবুল বাসার চাপরাসীর ছেলে। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ ছিদ্দিকুর রহমান। রাষ্ট্রপক্ষের এডিশনাল পিপি মোঃ মোজাম্মেল হক বলেন, আলোচিত এই মামলার আসামী মুরাদ এলাকায় একজন দূস্কৃতিকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে চরফ্যাসনে বিভিন্ন থানার চাঁদাবাজী, ডাকাতি, ধর্ষন ও প্রতারনাসহ আরও ২১টি মামলা রয়েছে। আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় সে পলাতক রয়েছে।

উল্লেখ্য গত বছরের ১৬ নভেন্বর/২০২০ চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আরেকটি মামলায় মুরাদের বিরুদ্ধে ২০ বছর ৪ মাসের জেল হয়েছে।

জামাল মোল্লা/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে সন্ত্রাসী মুরাদকে ২০ বছরের কারাদন্ড দিলেন আদালত

আপডেটের সময় ০২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১