ভিয়েনা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

ভারত-পাকিস্তান সমঝোতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১১৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে গোলাগুলি বন্ধ করার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান। যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে উভয় দেশের সেনাবাহিনী।

বৃহস্পতিবার সকালে, ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ফোনালাপ হয়। এতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সহিংসতা ও অশান্তি ছড়ায় এমন ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তাঁরা। সেখানে গোলাগুলি ও হত্যাকাণ্ডের মতো অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না বলে সম্মত হন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। এ সমঝোতার ফলে ঐ অঞ্চলের সহিংসতা ও উত্তেজনা পুরোপুরি বন্ধ হবে বলে প্রত্যাশা তাঁদের। তবে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন শিথিল করবে না ভারত ও পাকিস্তান কেউই।

২০০৩ সালে জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে অস্ত্রবিরতি কার্যকর করতে একটি চুক্তি করেছিল উভয় দেশ। তবে গেল কয়েক বছরেই অনেকবার চুক্তিভঙ্গ হয় । এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে অভিমত বিশ্লেষকদের।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত-পাকিস্তান সমঝোতা

আপডেটের সময় ০৫:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১