ভিয়েনা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

বাংলায় সাইনবোর্ড না হলেই কালিলেপন : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৫৮ সময় দেখুন

ঢাকা : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাংলা ভাষায় সাইনবোর্ড না হলেই কালিলেপন করা হবে। আর এই কাজটি করবেন নতুন প্রজন্মের প্রতিনিধিগণ।

১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রেসিডিয়াম মেম্বার ভাষাসৈনিক-বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলা ভাষা-সাহস আশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নতুনধারার রাজনীতিকগণ তাদের বক্তব্যে বলেন, ২১ ফেব্রুয়ারির আগে স্ব উদ্দ্যেগে ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ নিজেদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলা ভাষায় না করলে ২১ ফেব্রুয়ারি ভোর থেকে এই কর্মসূচী চলবে দিনব্যাপী। সারাদেশে এই কর্মসূচী পালনে জন্য নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধিকে এগিয়ে আসতে হবে। সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক লিটন দ্রং, এম এ লতীফ হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলা ভাষা, বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের রাজনীতি করে। তাই কোথাও কোন অন্যায় দেখলে তাঁর প্রতিবাদ করবেই। মান্না-নূর-সাকী বা ববিদের রাজনীতি গৃহপালিত হিসেবে বর্তমান সরকারের পক্ষেই কাজ করছে। তারা দিনে সরকারের বিরুদ্ধে কথা বললেও রাতের আঁধারে আওয়ামী লীগ-বিএনপি এমনকি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে বৈঠক করতেও দ্বিধান্বিত হয় না।

হাফিজা লাকী /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলায় সাইনবোর্ড না হলেই কালিলেপন : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১