ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

শায়েস্তাগঞ্জে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৯৭ সময় দেখুন

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ একযোগে শুরু হয়েছে বোরে চাষের চারা রোপন। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা। জমি তৈরি, হালচাষ, বোরো ধান চারা বীজতলা থেকে উঠানো শেষে এবার চারা জমিতে রোপনের মত কাজে ব্যস্ত সময় পাড় করছেন শায়েস্তাগঞ্জের কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে বোরো আবাদে তেমন সমস্যা হবেনা বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

সরজমিনে দেখা যায়, উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে কেউ কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন, কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন, আবার কেউ কেউ ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। তবে বেশ কিছু জমিতে আবার অনেকে চারা রোপন করে ফেলছেন।

কৃষক হান্নান মিয়া জানান, তিনি দুই একর জমিতে চারা রোপন করেছেন। তিনি প্রতি একর জমিতে চারা রোপনের জন্য ১২শ টাকা দিয়েছেন। আর নিজেই ধানের চারা বীজতলা থেকে উঠিয়েছেন। আরেক কৃষক আব্দুল  হালিম মিয়া এক একর জমিতে চারা রোপন করেছেন বীজতলা থেকে চারা উঠানোসহ তিনি শ্রমিকদের দিয়েছেন ১৬শ টাকা। উপজেলার নুরপুর ইউনিয়নের কৃষক রংগু মিয়া বলেন, আমরা ৫ জন করে দলবদ্ধ হয়ে চারা রোপন করি। প্রতিদিন দুই থেকে আড়াই একর জমিতে চারা রোপন করতে পারি, এতে করে আমাদের ৫০০-৬০০ টাকার মত প্রতিদিন ইনকাম করতে পারি, আবার অনেকদিন কাজ থাকে ও না।

সর্বশেষ মৌসুমে ধানের দাম ভাল থাকায় কৃষকরা বেশ লাভের মুখ দেখেছেন, সেজন্য এবার বোরো ধানের চাষাবাদ বেশি হবে বলে ধারনা করা যাচ্ছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন এবার তুলনামূলকভাবে বেশি জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এ বছর শায়েস্তাগঞ্জে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ১৩৫০ হেক্টর। এ পর্যন্ত ৯৫% রোপন করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শায়েস্তাগঞ্জে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

আপডেটের সময় ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১