ভিয়েনা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

ইংলিশ লিগের শীর্ষে ম্যানসিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ১১৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ব্রমের মাঠে গোল উৎসব করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। কাল ইলকাই গিনদোয়ানের জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচটি ৫-০’তে জিতে নেয় পেপ গার্দিওলার দল। লিগে এটি তাদের টানা সপ্তম জয়।

লিগ শীর্ষে ওঠার হাতছানি নিয়ে ম্যাচের শুরুতেই ওয়েস্ট ব্রমকে চেপে ধরে সিটি। চতুর্থ মিনিটে ফিল ফোডেনের শট পোস্টে বাধা পেলে দুই মিনিটের মধ্যে গিনদোয়ান গোল করে এগিয়ে নেন অতিথি দলকে। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো উঁচু শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার। ২০ মিনিটে বের্নার্দো সিলভার কাটব্যাক বক্সের মুখে ধরে কানসেলো একইরকম শটে ব্যবধান দ্বিগুণ করেন। ১০ মিনিট পর গিনদোয়ান বক্সের মধ্য থেকে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন। বিরতির ঠিক আগে রিয়াদ মাহরেজ আর বিরতির পর রাহিম স্টার্লিং গোল করে দলের বড়ো জয় নিশ্চিত করেন। ১৯ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে ম্যানইউর কাছ থেকে এক পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান কেড়ে নিয়েছে সিটি। এদিকে, সাউদাম্পটনের মাঠে শুরুতেই পিছিয়ে পড়া আর্সেনাল পেপে, সাকা ও লাকাজেতের গোলে প্রত্যাশিত জয় পায় ৩-১ ব্যবধানে। ২০ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে আটে উঠেছে গানাররা।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইংলিশ লিগের শীর্ষে ম্যানসিটি

আপডেটের সময় ০৬:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১