ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মাতা জোৎস্ন্যা বেগমের ইন্তেকাল টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নেয়ার পর দেয়া ভাষনে দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দিলেন বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৮৩ সময় দেখুন

নিউজ ডেস্ক:  একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ক্ষমতাগ্রহণের পর প্রথম ভাষণে এমন কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমার সমস্ত সত্তাজুড়ে একটাই আকুতি, আমরা ঐক্যবদ্ধ হব। আমি পুরো যুক্তরাষ্ট্রের মানুষকে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই। বিশ্বকে আমরা আমাদের শক্তি দিয়ে নয়, নেতৃত্ব প্রদান করব উদাহরণ সৃষ্টি করে।’

বাইডেন বলেন, এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। আজ কোনো প্রার্থীর বিজয় নয়, আমরা একটি কারণ উদযাপন করব। কারণটি গণতন্ত্র। মানুষের প্রার্থনা কবুল হয়েছে। মানুষের ইচ্ছার মান রাখা হয়েছে।

শপথ নেয়ার মাত্র দু’সপ্তাহ আগে ক্যাপিটলে দাঙ্গার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর। আর এই মুহূর্তে গণতন্ত্র জয়ী হলো। অভিষেক বক্তব্যে বাইডেন প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। বলেন, গত চার বছরে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব মার্কিন যে ভাবমূর্তি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শপথ নেয়ার পর দেয়া ভাষনে দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দিলেন বাইডেন

আপডেটের সময় ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১