ভিয়েনা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপে ভারত

বৃহস্পতিবার ঢাকায় আসবে ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যসচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ৮৩ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্যসচিব মো: আব্দুল মান্নান জানিয়েছেন, কাল দুপুরে ঢাকায় আসবে ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন । আর ২৫ জানুয়ারি আসবে কেনা ৫০ লাখ করোনার ডোজ ।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান শুরু হবে। প্রথমদিন ২০/২৫ জনকে টিকা দেয়া হবে রাজধানীর একটি হাসপাতালে। পরে সরকারি বিভিন্ন হাসপাতালে টিকা দেয়া শুরু হবে । স্বাস্থ্যসচিব জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সবার জন্য সারাদেশে করোনার ভ্যাকসিন টিকা দেয়া কার্যক্রম শুরু হতে পারে। প্রতিটি ভ্যাকসিন টিমে ২জন ভ্যাকসিনেটর ও ২ জন নার্স থাকবেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, যেকোন টিকা দিলেই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এনিয়ে অহেতুক কোন বক্তব্য দিয়ে জনমনে ভীতি তৈরি থেকে বিরত থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, করোনা ভ্যাকসিন গ্রহন থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পুলিশী পাহারা থাকবে। বাড়তি নিরাপত্তা নেয়া হবে ভ্যাকসিন দেয়ার বুথগুলোতেও ।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃহস্পতিবার ঢাকায় আসবে ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যসচিব

আপডেটের সময় ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১