ভিয়েনা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

বাণিজ্য মেলা আপাতত স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ১৬৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন আপাতত স্থগিত করেছে সরকার। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়।

রাজধানীর কাছেই পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছিল।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন জানান, মেলা হলে মানুষের সমাগম হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। সেটি বিবেচনায় রেখে আপাতত মেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে মেলার আয়োজন করা হবে।

উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিবছর জানুয়ারি মাসে রাজধানীর শেরো বাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে। এবার করোনা মহামারির কারণে জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এখনও করোনাভাইরাসের ঝুঁকি থাকায় মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত বাতিল করল কর্তৃপক্ষ।
ইপিবি জানায়, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেখানে ৮০০টি স্টল রয়েছে।
সূত্র: বাসস

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাণিজ্য মেলা আপাতত স্থগিত

আপডেটের সময় ০৬:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১