ভিয়েনা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জয় ভারতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ৯৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ২-১’এ টেস্ট সিরিজ জিতে নিজেদের ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ করলো ভারত। ব্রিসবেন টেস্টের শেষ দিনে রিশাব পান্তের অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারায় আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

শেষ দিনে জয়ের জন্য ৩২০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে রোহিত শর্মা আউট হলে পূজারা এসে গিলের সঙ্গে হাল ধরেন। দ্বিতীয় উইকেটে যোগ করেন তারা ১১৪ রান। গিল ৯১ ও পূজারা ৫৬ করে ফেরার পর রাহানে দ্রুত আউট হয়ে চাপে ফেলেন দলকে। অন্যদের নিয়ে রিশাব পান্ত লড়াই চালিয়ে যান। ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দর ২২ রানের ছোট্ট এক কার্যকর ইনিংস খেলেন। শেষ দুই ওভার হাতে রেখে তিন উইকেটে জয় নিশ্চিত করেন পান্ত। অপরাজিত থাকেন ৮৯ রানে।

সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় টেস্টেই কামব্যাক করে দুর্দান্ত জয়ে। তৃতীয় টেস্টে হারের শংকা থেকে বেরিয়ে ড্র করে বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া রাহানের ইনজুরি-জর্জরিত দলটি। সিরিজ জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের হাতেই রাখলো ভারত।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জয় ভারতের

আপডেটের সময় ০৪:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১