ভিয়েনা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ১৩৬ সময় দেখুন

ঢাকা: জনশুমারি ও গৃহগণনায় সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এ কার্যক্রমে যাতে কেউ বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য সকলকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর সম্মেলন কক্ষে “জনশুমারি ও গৃহগণনা-২০২১” বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে  এসব কথা বলেন।

 এম এ মান্নান বলেন, জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনা করতে তথ্য সংগ্রহ ও কেনাকাটা কোনোটাতেই যেন অনিয়ম কিংবা অর্থের অপচয় না হয় সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ ব্যয়ে কার্পণ্য যেমন করা যাবে না তেমনি অপ্রয়োজনীয় অর্থ ব্যয় বা অনিয়ম করা যাবে না।

মন্ত্রী এ সময় পরিসংখ্যান ব্যুরোর কাজের প্রশংসা করে বলেন, আগে তথ্যের জন্য মানুষ বিশ্বব্যাংকের কাছে যেত। এখন তথ্যের জন্য বিশ্বব্যাংকই পরিসংখ্যান ব্যুরোর কাছে আসে।

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম, উপ মহাপরিচালক ঘোষ সুবব্রত, প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহাম্মদ এবং প্রশিক্ষনার্থীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

আপডেটের সময় ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১