ভিয়েনা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

কুশখালী থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ১০৭ সময় দেখুন

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার (১৭ জানুয়ারি) সদর উপজেলার সীমান্ত ইউনিয়ন কুশখালীর ছয়কোড়া মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুস সবুর (২৮)। তিনি কুশখালী গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে।

র‌্যাব জানায়, কুশখালীর ছয়কোড়া মোড় এলাকায় অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এলাকার আমছদ্দিন গাজীর বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী আব্দুস সবুরকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি/ইউবি টাইমস

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুশখালী থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময় ০৬:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১