ভিয়েনা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

২০ জানুয়ারি বাংলাদেশে আসছে অক্সফোর্ডের টিকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ৯৯ সময় দেখুন

নিউজ ডেস্ক: বাণিজ্যিকভাবে আসার আগেই ভারত থেকে দেশে আসছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ২০ লাখ ডোজ করোনার টিকা। উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া ভারতের এই টিকার চালানটি আগামী বুধবার (২০ জানুয়ারি) দেশে পৌঁছার কথা রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ জানুয়ারিৰ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাক্সিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদের কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনও সময় চলে আসবে। ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেই সংখ্যা এখনই বলতে পারবো না। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী দেশে ১৮ বছরের নিচে এবং গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে না। যেহেতু এই জনগোষ্ঠীর ওপর ট্রায়াল হয়নি, তাই তাদের এই টিকা দেওয়া হবে না।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২০ জানুয়ারি বাংলাদেশে আসছে অক্সফোর্ডের টিকা

আপডেটের সময় ০৭:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১