ভিয়েনা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

১৮ জানুয়ারি শুরু হবে ওয়ালটন সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ৯৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দশম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২১’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ৪টি দল অংশ নিবে। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী প্রতিযোগিতা মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

শনিবার (১৬ জানুয়ারি) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে ৪টি করে দল অংশ নিবে। দলগুলো হল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পুরুষ বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২, ৯৭ ও ১২৫ কেজি।

মেয়েদের ওজন শ্রেণিগুলো হলো- ৫০, ৫৩, ৫৫, ৫৭, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭২ ও ৭৬ কেজি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়) দল ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণির বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আজাদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৮ জানুয়ারি শুরু হবে ওয়ালটন সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা

আপডেটের সময় ০৬:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১