ভিয়েনা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে ব্যস্ত: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ৬৯ সময় দেখুন

ঢাকা: গুজব ও অপপ্রচার রুখতে দলের কর্মীদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিষয়ক উপ-কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা মাইনাস টু ফর্মূলার মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল। আর স্বাধীনতা বিরোধীরা উগ্রবাদকে উস্কে দিয়ে বাধাগ্রস্ত করতে চায় দেশের অগ্রযাত্রা এবং উন্নয়নকে।

তিনি বলেন, মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। বলেন, সত্য প্রচারে সবাইকে গড়ে তুলতে হবে অনলাইন অ্যাকটিভিস্ট গ্রুপ।

অনুষ্ঠানে  দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,  সরকারকে হুমকি দিয়ে লাভ নেই।হানিফ বলেন,  নাশকতার দায়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা হবে সর্বসাকূল্যে দেড় হাজার। সেই দেড় হাজার মামলাকে লাখ লাখ বলে অপ-প্রচার করছে বিএনপি।

প্রতিদিন প্রেসক্লাবের সামনে মানববন্ধনের নামে সমাবেশ করে বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই বলে বিএনপি মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবানও জানান নেতারা।

ঢা.প্র/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে ব্যস্ত: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৪:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১