ভিয়েনা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

সরকারের সর্বগ্রাসী দুর্নীতির চিত্র এখন দৃশ্যমানঃ ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ১১৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান দুই মেয়রের বক্তব্যে সরকারের বর্তমান দুর্নীতির সর্বগ্রাসী চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, বেক্সিমকো গ্রুপকে করোনার টিকা আমদানির দায়িত্ব দেয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায়।

তিনি বলেন, করোনার টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার সরাসরি করোনার ভ্যাকসিন না কিনে মধ্যসত্ত্বভোগকারী নিয়োগ করেছে দুর্নীতির জন্য। ভ্যাকসিন পাওয়া নিয়ে ভারতীয় হাইকমিশনার, পররাষ্ট্র সচিবের বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে এবং ভ্যাকসিন প্রাপ্তিকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে।

সংবাদ সম্মেলনে জানানা হয়, রাষ্ট্রদ্রোহীতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ১৩ জানুয়ারি সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসুচি পালন করবে মহাসচিব।

ঢা. প্র/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের সর্বগ্রাসী দুর্নীতির চিত্র এখন দৃশ্যমানঃ ফখরুল

আপডেটের সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১