ভিয়েনা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ১২১ সময় দেখুন

নিউজ ডেস্কঃ ৬২ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। হতভাগ্য আরোহীদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শনিবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীবিজয়া এয়ারের বিমানটিতে ৫০ যাত্রী ও ১২ ক্রুসহ মোট ৬২ জন আরোহী ছিলেন।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, সাগরে বিমানটির বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছেন তাঁরা। আর ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী জানান, বিমানবন্দর থেকে ১২ মাইলদূরে এটি বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক জেলে বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন তিনি।

এদিকে,  দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষের কিছু ছবি ইন্দোনেশিয়ার টেলিভিশনগুলোয় প্রচার করা হয়েছে।

শ্রীবিজয়া এয়ারের প্রধান নির্বাহী জেফরসন ইরউইন জাউয়েনা বলেন, বিমানটির সার্বিক অবস্থা ভালো ছিল। ভারী বৃষ্টির কারণে বিমানটির উড্ডয়নে ৩০ মিনিট দেরি হয়। এ নিয়ে দুই বছরের ব্যবধানে আবারো বিমান দুর্ঘটনার কবলে পরলো ইন্দোনেশিয়ার কোন বিমান।

এর আগে ২০১৮ সালে ১৮৯ যাত্রী নিয়ে বোয়িং-সেভেন থ্রি সেভেন-ম্যাক্স মডেলের একটি বিমান দুর্ঘটনার কবলে পরেছিলো।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

আপডেটের সময় ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১