ভিয়েনা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

চরফ্যাশনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ১০৬ সময় দেখুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উৎরাই পেরিয়ে ৭৩ বছর পূর্ন করলো আজ৷ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ প্রতি বছর বর্ণাঢ্য আয়োজন করলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে সীমিত আকারে উদ‌যাপন করেছে৷

সোমবার ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলিয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছেন৷

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন মুন্সি সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে বক্তারা বলেন,গত সাত দশকে সংগঠনটি ছাত্রস্বার্থ রক্ষার পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ আমলের অনেক সংকটকালীন সময়ে ছাত্রলীগ ছিল আন্দোলনের নেতৃত্বের ভূমিকায়। দাবি আদায়ের সংগ্রামে ঝরে গেছে বহু নেতাকর্মীর প্রাণ৷

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শিক্ষা-শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল নির্দেশনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি হবে আমাদের শপথ।

Tag :
জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটের সময় ০৪:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১