ভিয়েনা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন এর মাতা জোৎস্ন্যা বেগমের ইন্তেকাল টাঙ্গাইলে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, গ্রেপ্তার ৪ মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি প্রদান রতনপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ৪৯ সময় দেখুন

বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। স্কুল থেকে ঝড়ে পড়া অথবা কখনো স্কুলে যায়নি, এমন ৮ থেকে ১৪ বছরের শিশুদের পড়ালেখা ফিরিয়ে আনা হবে। এ উপলক্ষে আউট অব স্কুল এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী  প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক সুবিমল চন্দ্র হালদার।  অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম,  প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহসান। কর্মশালায় সরকারি কর্মকর্তা-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ৫৭ জন ব্যক্তি অংশ নেন। উন্মুক্ত আলোচনা করেন কর্মশালায় অংশগ্রহকারীরা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে ঝালকাঠি জেলায়। ঝালকাঠি সদরসহ চার উপজেলায় প্রথমে জরিপ কাজ চলবে। এর পরে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যালয় ও শিক্ষক নিয়োগ করা হবে। স্কুল থেকে ঝড়ে পড়া অথবা কখনো স্কুলে যায়নি, এমন ৮ থেকে ১৪ বছরের শিশুদের পড়ালেখা ফিরিয়ে আনা হবে এ কার্যক্রমের মাধ্যমে।

Tag :
জনপ্রিয়

হবিগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ তিনজন আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শুরু হতে যাচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম

আপডেটের সময় ০৭:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০