ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

বাংলাদেশের কৃষিখাতে ভারতকে বিনিয়োগের আহ্বান জানালেন কৃষিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ১৫৮ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: কৃষি যান্ত্রিকীকরণ ও এগ্রোপ্রসেসিংয়ে বাংলাদেশে ভারতকে সরকারি-বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্ঝাক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) কৃষিখাত নিয়ে ভারত- বাংলাদেশ ডিজিটাল কনফারেন্সে তিনি এ আহ্বান জানান। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ( সিআইআই) যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে।

উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছে। সরকার এ বছর ২০০ কোটি টাকার মাধ্যমে ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার, রিপারসহ কৃষিযন্ত্রপাতি সরবরাহ করেছে। এছাড়াও, ৩০০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে যার মাধ্যমে প্রায় ৫১ হাজার কৃষিযন্ত্রপাতি দেয়া হবে। কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কৃষিযন্ত্রপাতির বাজার বছরে প্রায় ১.২ বিলিয়ন ডলারের যা বছরে দশ শতাংশ করে বাড়ছে। এ বিশাল বাজারে ভারত যদি সরকারি ও বেসরকারিভাবে বিনিয়োগে করে তবে দু’দেশই উপকৃত হবে। বাংলাদেশে কৃষিযন্ত্রপাতি তৈরির কারখানা স্থাপন ও অ্যাসেম্বল হলে দেশে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে কৃষকেরা কম দামে যন্ত্রপাতি কিনতে পারবে।

ড. রাজ্জাক আরও বলেন, আমরা কৃষি প্রক্রিয়াজাতকরণে ভারতের সহযোগিতা দেখতে চাই। ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে পারে।

অনুষ্ঠানে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ভারত-বাংলাদেশ দুদেশেই ৬০ ভাগের বেশি মানুষ কৃষিতে সম্পৃক্ত। বাংলাদেশে কৃষিযান্ত্রিকীকরণ, ফুড প্রসেসিং ও ফিস-অ্যাকুয়াকালচার এই তিনটি খাতে অধিক গুরুত্বসহ কৃষির সকল ক্ষেত্রে বিনিয়োগ ও সহযোগিতা করতে আগ্রহী ভারত। ফুড প্রসেসিংয়ে একসাথে কাজ করলে বৈশ্বিক বাজার এই দু’দেশের নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করেন পীযূষ গয়াল।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে পীযূষ গয়াল আরও বলেন, এ অংশীদারিত্ব অন্যদের জন্য রোল মডেল। আমি মনে করি, দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে কৃষির গেম চেঞ্জিং সম্ভাবনা রয়েছে। ভারত- বাংলাদেশের মধ্যে কৃষিখাতে জিটুজি এবং বিটুবি সহযোগিতা ও বিনিয়োগের খাত চিহ্নিতকরণে এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।

সেমিনারে বাংলাদেশী রফতানি পণ্যের ওপর আরোপিত এন্টি ডাম্পিং শুল্কের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এসব পদক্ষেপের কারণে আমাদের রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি তা পুনর্বিবেচনার আহ্বান জানান।

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশের বেসরকারি খাত প্রতিবছর ভারত থেকে কয়েক শত কোটি ডলার পণ্য আনে, যা আরো বৃদ্ধির ভাল সম্ভাবনা রয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এটা যৌথ উদ্যোগ, শিল্প বৈচিত্র্যকরণ এবং বাজার বৈচিত্র্যকরণের মাধ্যমে সম্ভব। আমরা বিশ্বাস করি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যে কোন লক্ষ্য অর্জন করতে পারি।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, টাটা স্টিলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক টি ভি নরেন্দ্রন, মাহিন্দ্র ও মাহিন্দ্র’র সিইও ও ব্যবস্থাপনা পরিচালক পবন গোয়েঙ্কা, সিআইআই’র মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি, এফবিসিসিআই’র পরিচালক সুজিব রঞ্জন দাশ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কৃষিসচিব মো: মেসবাহুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং দুদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢা. প্র/আরএন/২২.১২

Tag :

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের কৃষিখাতে ভারতকে বিনিয়োগের আহ্বান জানালেন কৃষিমন্ত্রী

আপডেটের সময় ০৫:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০