ভিয়েনা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

স্বাস্থ্যবিধি মানাতে ‘স্ট্রং পানিশমেন্টে’ যাবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ১০২ সময় দেখুন

মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরো কঠোর হতে নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার (২৩ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন এবং গত সাতদিন ধরে জানাচ্ছেন যে তারা ম্যাসিভলি জরিমানা করছেন। গতকাল কয়েক হাজার লোককে জরিমানা করা হয়েছে। আমরা বলেছি আরো এক সপ্তাহ দেখতে, মানুষকে আরো মোটিভেশন করতে। তারপরে আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো জরিমানা বাড়তে পারে। হয়তো এক হাজার টাকা, ৫০০ টাকা জরিমানা করছে, সেটা পাঁচ হাজার টাকা করে দিল। এরকম আমরা আরেকটু স্ট্রং ওয়েতে যেতে বলেছি। যারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন সঙ্গে মাস্কও নিয়ে যাবেন যাতে মানুষকে জরিমানা করার সঙ্গে দিয়ে দেওয়া যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে সচিব জানান, যেভাবে হোক মানুষকে আরো বেশি বেশি করে প্রচার করেন, ফোর্স করা যেভাবে হোক মানুষ যেন মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ওষুধ কাজ করবে না বলেও তিনি জানান।

Tag :
জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বাস্থ্যবিধি মানাতে ‘স্ট্রং পানিশমেন্টে’ যাবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় ০৫:০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০