ভিয়েনা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

৪৪ জন বাংলাদেশীকে ফেরৎ পাঠাল মাল্টা সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ২৩০ সময় দেখুন

স্পেন: দীর্ঘ দুই বছর ডিটেনশন সেন্টারে থাকার পর অমানবিকভাবে এবং জেনেভা  কনভেনশন লঙ্ঘন করে ৪৪ বাংলাদেশীকে ফেরৎ পাঠিয়েছে মালটা সরকার। দেয়া হয়নি আপিলের সুযোগও। এ ঘটনায় মাল্টা  বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক  আলোড়ন এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে ।

গত ১৩ জানুয়ারী রাতের একটি ফ্লাইটে  মালটা মিলিটারি পুলিশ কর্মকর্তারা হ্যান্ডকাফ পড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ।  ফেরৎ আসা প্রবাসী বাংলাদেশীরা অভিযোগ করেছেন, ডিটেনশন সেন্টারে থাকাকালীন  সময়ে গ্রীসের বাংলাদেশী দূতাবাস তাদের কোনো সাহায্য- সহযোগিতা করেনি। বরং গ্রীস দূতাবাসের এক কর্মকর্তাদের যোগসাজশে তাদেরকে দেশে পাঠাতে দ্রুত সক্ষম হয়েছে মাল্টা সরকার ।

ফেরৎ আসা বাংলাদেশীরা বেশিরভাগই দীর্ঘ পথ পাড়ি দিয়ে লিবিয়া হয়ে নৌকা দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমান।মাল্টা ডিটেনশন সেন্টারে আট মাস থেকে দুই বছর পর্যন্ত অবস্থান আটক ছিলেন তারা। ফিরে আসা ৪৪  ছাড়াও আরো দুইশত বাংলাদেশি ডিটেনশন সেন্টারে আটক রয়েছে।

ফিরে আসা মাদারীপুরের মোহাম্মদ ফিরোজ বলেন, আমাদের স্বাক্ষর নকল করে গ্রীস দূতাবাস ভুল তথ্য দিয়ে আউটপাস তৈরি করে।গ্রীসের বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় মাল্টা পুলিশ প্রবাসী বাংলাদেশীদের আউট পাস তৈরি করেতে সক্ষম হয়।

বকুল খান/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪৪ জন বাংলাদেশীকে ফেরৎ পাঠাল মাল্টা সরকার

আপডেটের সময় ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১