ভিয়েনা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

৩ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ১৪৭ সময় দেখুন

ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পুনরায় শুরু হবে। শনিবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদের এখন ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত ৪ আগস্ট ভারতকে চিঠি পাঠায়। এ চিঠির পরিপ্রেক্ষিতে শনিবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের প্রস্তাব পর্যালোচনার পর ভারত ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক পর্যায়ে ভারত সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্পাইসজেট সপ্তাহে তিনটি, ইন্ডিগো সপ্তাহে দুটি ও এয়ার ইন্ডিয়া সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু

আপডেটের সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১