ভিয়েনা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত একটি যুদ্ধবিরতি ও বিপুল সংখ্যক বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। এই সময়ে মস্কো তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করবে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
তিনি আশা করেন যে এর মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়া এর আগে ৯ মে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

ইউক্রেন এর আগে জানিয়েছিল যে তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে।

ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতিতে উভয় পক্ষই প্রতিপক্ষের ১ হাজার বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার একদিনের মধ্যেই চার বছর ধরে চলা এই সংঘাতের সমাধান করার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন এই সংঘাত সমাধানে হিমশিম খাচ্ছেন তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে ৯, ১০ ও ১১ মে তিন দিনের যুদ্ধবিরতি থাকবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই অনুরোধটি সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছিল এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে সম্মতি দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, আশা করা যায়, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি যুদ্ধবিরতি ‘অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন ৯ই মে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে হামলা না চালানো হয়।

এই দিনেই দেশটির বার্ষিক বিজয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা, যা এ বছর কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই আয়োজন করা হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

আপডেটের সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬