ভিয়েনা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ ভিয়েনায় অরাজনৈতিক সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি”র আত্মপ্রকাশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা

হালিশহরে বস্তিতে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৯৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এক বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ১২টি বসতঘর।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে প্রায় ১২ টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকা-ের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হালিশহরে বস্তিতে আগুন

আপডেটের সময় ০১:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬