ভিয়েনা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে মৃত্যু মোট ১১৪০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৮৯ সময় দেখুন
ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৬০ শিশু।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২২ হাজার ২০। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৭৪ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৩৭ জন) ও সিলেট (১৪৬ জন)।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ১৩৯, খুলনায় ১২৮ ও রংপুরে ৪১টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাম উপসর্গে মৃত্যু মোট ১১৪০

আপডেটের সময় ০১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬