ভিয়েনা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১ হাজার ২৯৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ১১১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় দেশ হাইতিতে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ হাজার ৭০০ জন। এ ছাড়া এখনও অনেকে নিখোঁজ রয়েছে।

হাইতির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজার চেষ্টা করছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। ভূমিকম্পে বাড়িঘর, গির্জা, বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। বেশকিছু হাসপাতাল আহতদের চিকিৎসা দেওয়ার মতো অবস্থায় নেই এবং তাদের প্রয়োজনীয় উপকরণ ফুরিয়ে গেছে।

হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি শ্যান্ডলার বলেছেন, নিপেসে (বিভাগ) ৮৯৯টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৭২৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গ্র্যান্ড’অ্যান্স বিভাগে ৪৬৯টি ঘর ধ্বংস হয়েছে এবং এক হাজার ৬৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১ হাজার ২৯৭

আপডেটের সময় ০৩:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১