ভিয়েনা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। পরে ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। পরে নির্বাচন কমিশনের আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।

একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যাংক লুট, ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না।

তিনি আরও বলেন, আইনবহির্ভূতভাবে যদি বিএনপির ঋণখেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে?

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন বলে জানা যায়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

আপডেটের সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬