ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যেও হাজারো মানুষের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের খবর নেই, অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি: শফিকুর রহমান আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

হলুদ হাসিতে রঙিন প্রকৃতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ২৪৭ সময় দেখুন

ফিচার ডেস্ক: প্রাকৃতিক বৈচিত্রের বাংলাদেশে প্রতিটি ঋতুই যেন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে। কখনো মাঠ-ঘাট চৌচির করা গ্রীষ্ম, কখনো মুষলধারে বর্ষণ, কখনো কৃষ্ণচূড়ার লাল গালিচা, কখনোবা শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আবার কখনো হলুদ রঙে ছেয়ে থাকা দিগন্ত।

শীতের হিমেল হাওয়ায় দুলছে হলদে ফুলের গাছগুলো। সকালের শিশিরভেজা সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্যে চোখ জুড়িয়ে যায়।

হলুদ বাঁটিছে- হলুদ বরণী মেয়ে, রঙিন ঊষার আবছা হাসিতে আকাশ ফেলিল ছেয়ে’-পল্লী কবি জসীম উদ্দিনের এমন বর্ণনার মতোই যেন হলুদ ফুলের গালিচায় সেজেছে বাংলার প্রকৃতি। প্রকৃতি যেন হলদে শাড়ি পরা তরুণীর সাজে সজ্জিত হয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে।

সরিষার নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিচ্ছে বিভিন্ন ফসলি মাঠের চিত্র। মাঠজুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। এক ফুল থেকে আরেক ফুলে মৌমাছির গুণ গুণ শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর।

দিগন্ত জোড়া মাঠের যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ রঙের মাখামাখি। হলুদ রঙের আবিরে ভরে ওঠে পথিকের মন।ইট পাথুরে শহরের নাগরিক ব্যস্ততা ভুলে সৌন্দর্য পিপাসুরা দৃষ্টিনন্দন চোখ জুড়ানো সরিষার ক্ষেতের শোভায় ঘুরতে যান। সরিষার মনোমুগ্ধকর দৃশ্য ভুলিয়ে দেয় শহুরে ব্যস্ততা। অনেকেই মেতে ওঠেন আধুনিক যুগের সেলফি উৎসবে।

ইউবি টাইমস/আরএন/২.২১

Tag :

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হলুদ হাসিতে রঙিন প্রকৃতি

আপডেটের সময় ১০:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১