ভিয়েনা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৮০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজ থামিয়ে দিয়েছে। এসব জাহাজ ইরানি কর্তৃপক্ষ অনুমোদিত রুট ব্যবহার না করে প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা উপসাগরীয় অঞ্চল থেকে জানান, ‘গত রাতে ছয়টি জাহাজ নির্ধারিত পথের পরিবর্তে অন্য একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে তাদেরকে থামিয়ে দেয় ও ফিরে যেতে বাধ্য করে।’

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, একটি জাহাজকে ঘিরে একটি ‘ঘটনা’ ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শনিবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছিল, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণ এলাকা দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকে তারা থামিয়ে দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালীতে অবরোধমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
ঢাকা/এসএস

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

আপডেটের সময় ১১:১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬