ভিয়েনা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ চরমে দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী পোপ লিও চতুর্দশ ফ্রান্স এসে পৌঁছেছেন তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মাদারীপুরে নিহত ৩ শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান নিউইয়র্কে তারেক-শাহবাজ শরিফের বৈঠক অনূষ্ঠিত দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে হবিগঞ্জ জেলার চারটি আসনে মোট ২৩৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রশাসন। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন বাহিনী ইতোমধ্যে তাদের মহড়াও সম্পন্ন করেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এছাড়া আলাদাভাবে থাকবে আরও চারটি পোস্টাল ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য। পাশাপাশি থাকবে ৫৫টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ২টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এদিকে সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচনে জেলায় ১৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও মাঠে থাকবেন।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি জানান, এবারই প্রথম পুলিশ বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
এবারের নির্বাচনে জেলার চারটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২ আসনে ৫ জন, হবিগঞ্জ-৩ আসনে ৬ জন এবং হবিগঞ্জ-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৬৯২ জন। এর মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন পুরুষ, ৯ লাখ ৫ হাজার ২৪২ জন নারী এবং ২৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আপডেটের সময় ০৬:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬