ভিয়েনা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৬৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা – সিলেট মহাসড়কে ট্রাক – পিকআপ ভ্যান – অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালাক কাওছার মিয়া (৩২)নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সকাল ৭ টা দিকে ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা টি ঘটে।

নিহত মোঃ কাওছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটের চোর গ্রামের মৃত মুতি মিয়া ছেলে। হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনা সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো সরিয়ে নেন।

থানার পুলিশ জানান , ভোর সকাল ৭ টা দিকে ঢাকাগামী একটি মুরগীবাহী পিক-আপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পিকআপ ভ্যান ও অটোরিকশা সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাওছার মিয়া মৃত্যু হয়। অপর দিকে পিকআপ ভ্যানের হেলপার , অটোরিকশা সিএনজি চালক ও ট্রাক চালক গুরুত্ব আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের কে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সকাল ৭ টা দিকে শাহ সি্মেন্ট কোম্পানি একটি ট্রাক , মুরগীবাহী পিক-আপ ভ্যান ও অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছে । আহত তিনজনকে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

আপডেটের সময় ০২:৫৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬