ভিয়েনা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৬০ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মোহাম্মদ আলী নামে এক বৃদ্ধ নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছ।
স্থানীয় লোকজন ও পুলিশ জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেয়।
পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বে সরকারি হাসপাতালে মোহাম্মদ আলীর মারা যায় ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা মোহাম্মদ আলী মৃত্যুর খবর কি নিশ্চিত করেন।ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে খুনের ঘটনা জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেটের সময় ০৩:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬