ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পে স্কেলের গেজেট ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর? গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২১০ সময় দেখুন
হবিগঞ্জ  প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ এলাকায় টমটমের ধাক্কায় গীতা রাণী দেব (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা রাণী দেব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা এবং রাকেশ দেবের স্ত্রী। তিনি শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে খোয়াই ব্রিজে পৌঁছালে একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু

আপডেটের সময় ১২:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬