ভিয়েনা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
  • ১১০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান-ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এসময় ট্রাকের পিছনে এসে মাইক্রোবাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
এসময় বিক্ষুব্ধ জনতা আধঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ক মেরামত কাজে নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

পরে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা পুনরায় মহাসড়ক মেরামত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ এর সত্যতা নিশ্চিত করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত

আপডেটের সময় ০১:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২