ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় সামার ফুটবল শিরোপা পেল টাওয়ার ২০ এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক

হবিগঞ্জের গ্যারেজে আগুন, সিএনজি-টমটম পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০৪ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর বাসস্টপ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩টি মটরসাইকেল সহ ২টি ভ্যানগাড়ী সম্পূর্ণ পুড়ে যায়| দীর্ঘদিন ধরে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন মো. আব্দুল আহাদ, মো. জামাল মিয়া, মো. কুদ্দুছ মিয়া, ওয়েব মিয়া ও মো. রাহেদ আলী| প্রতিদিনের মতো তারা রতনপুর বাসস্টপ এলাকার একটি গ্যারেজে তাদের গাড়িগুলো পার্কিং করে রাখতেন|

গ্যারেজটির মালিক ইসলাম আলী ও লুৎফুর মিয়া সেখানে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার পাশাপাশি ভাঙারি মালামাল ও কাপড়ের জুট সংরক্ষণ করতেন| এতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকায়, তারা একাধিকবার গ্যারেজ মালিকদের সতর্ক করেন| লিখিত অভিযোগ অনুযায়ী, গত কাল রাত আনুমানিক ২ টার দিকে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| ফায়ার সার্ভিসের ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়| খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আরিফুর হক যানান, গ্যারেজে রাখা ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩টি মটরসাইকেল সহ ২টি ভ্যানগাড়ী সম্পূর্ণ পুড়ে যায়| এতে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে|
এ বিষয়ে প্রতিকার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা|
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভিয়েনায় সামার ফুটবল শিরোপা পেল টাওয়ার ২০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের গ্যারেজে আগুন, সিএনজি-টমটম পুড়ে ছাই

আপডেটের সময় ০৪:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬