ভিয়েনা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

হজ এজেন্সি মালিকদেরকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৯৯ সময় দেখুন

ছবি : সংগৃহীত

ইবিটাইমস ডেস্ক : বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশনা জানিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর মালিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চলতি হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুতর অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে হজে গমনে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ এর বিধি ১৩ অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে।

তবে হজযাত্রীকে না জানিয়ে বা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিস্থাপন কার্যক্রম আগামী ১৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে হজ পরিচালককে জানাতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হজ এজেন্সি মালিকদেরকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

আপডেটের সময় ১০:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫