ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিচার বিভাগ : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • ১০৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সবক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। তাই ১০ দফা দাবি আদায়ের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, এই অনির্বাচিত সরকারের পতন ঘটানোর যুগপৎ আন্দোলনে শরিক হচ্ছেন।’

শনিবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এখন আবারও বিভক্তির রাজনীতির মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সরকার।’

আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম দেখে বিএনপির জ্বালা ধরে যায় প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এত মিথ্যা, মিথ্যা কথা, এত মিথ্যাচার করেন। সরকারের কথার উত্তর দিতে আমাদের রুচিতে বাধে।’

জিয়াউর রহমানকে একজন ক্ষণজন্মা নেতা দাবি করে ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। হতাশাগস্ত জাতিকে জেগে উঠতে সফলতার স্বপ্ন দেখিয়েছেন। আজকে দেশের যতটুকু অর্থনৈতিক অর্জন তার শুরু তিনিই করেছেন।’

এসময় কারাগারে আটক সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি এবং আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

ঢাকা/ ইবিটাইমস/এমআর

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিচার বিভাগ : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৯:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩