ভিয়েনা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৯ সময় দেখুন

ঢাবিতে শিক্ষার্থূীদের বিক্ষোভ

ইবিটাইমস, ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহিদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এ সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেওয়া হয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

আপডেটের সময় ০৫:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫