ভিয়েনা ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র সৌজন্য সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • ১১৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়ন সহযোগী। আন্তর্জাতিক ফোরামে জাইকা বাংলাদেশকে সব সময় সহযোগিতা দিয়ে আসছে। দু’দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারকরণে সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর ও মতবিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন জরুরি। এর মাধ্যমে দুদেশের সংসদ সদস্যগণ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও জাপানের সাধারণ ইস্যুতে কাজ করতে পারবে। এসময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানের বিনিয়োগ বৃদ্ধির জন্য রাষ্ট্রদূতকে কাজ করার অনুরোধ জানান স্পীকার।

বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ জাপানের অনেক পুরনো বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রশংসনীয়। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারকে জাপান সফরের আমন্ত্রণ জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনন্য মাত্রায়, যা সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে পানিপথে যোগাযোগব্যবস্থা আরো উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় ০৩:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩