ভিয়েনা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

সেপটিক ট্যাংকে ঢুকে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১৫৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে ঢুকে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর দুজন।

আজ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের হাট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন বাড়ির মালিক আবদুল মালেক (৪৫) ও রাজমিস্ত্রি জসিম উদ্দিন (৩৫)। আবদুল মালেক পণ্ডিতের হাট এলাকার তজুমউদ্দিন ব্যাপারীর ছেলে ও জসিম উদ্দিন একই এলাকার কালু মাঝির ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন, আজ সকালে আবদুল মালেকের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিং খুলতে নামেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন। এ সময় বিষাক্ত গ্যাসে তিনি আক্রান্ত হন। তাঁকে উদ্ধার করতে বাড়ির মালিক আবদুল মালেক ভেতরে নামেন। তিনিও সেখানে গ্যাসে আক্রান্ত হন। পরে ওই দুজনকে উদ্ধার করতে পাশের বাড়ির মো. শাহাবুদ্দিন ও মো. কবির হোসেন ভেতরে নামেন। পরে তাঁরাও বিষাক্ত গ্যাসের প্রভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় ট্যাংকের ভেতর থেকে তাঁদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মালেক ও জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিন ও কবির হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঢাকা থাকায় সেপটিক ট্যাংকের ভেতরের অক্সিজেন ফুরিয়ে গেছে। সেখানে মনক্সাইড, কার্বন ডাই–অক্সাইড ও সালফার অক্সাইড গ্যাস সৃষ্টি হয়েছে। এতে বিষাক্ত গ্যাস নাক-মুখ দিয়ে প্রবেশ করে মানুষের মৃত্যু হতে পারে। এ ক্ষেত্রে ট্যাংকের ভেতরে প্রবেশ করা ব্যক্তির প্রতিরোধী ব্যবস্থা নেওয়া উচিত।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, দুজনের লাশ ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেপটিক ট্যাংকে ঢুকে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু

আপডেটের সময় ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১