ভিয়েনা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করেছে ইসরায়েল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অবরুদ্ধ গাজার উদ্দেশে যাওয়া বৈশ্বিক ‘সুমুদ ফ্লোটিলা’র শেষ নৌযানটি ইসরায়েলি কমান্ডোরা জব্দ করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপকূলের কাছে অভিযান চালিয়ে সেনারা নৌকাটিতে ওঠে এবং নিয়ন্ত্রণ নেয়। খবর আল জাজিরার।

লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোর করে নৌযানে প্রবেশ করছে।

‘মারিনেট’ নামের নৌযানটি পোল্যান্ডের পতাকা বহন করছিল এবং এতে ছয়জন ক্রু ছিল বলে জানা গেছে। এটি ছিল ৪৪টি নৌযানের বহর থেকে বেঁচে থাকা শেষ কার্যকর নৌযান।

ফ্লোটিলাটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে একে একে সব নৌযান ইসরায়েলি বাহিনী আটক করার পর শেষ নৌযানটিও জব্দ হলো।
বুধবার (১ অক্টোবর) থেকে একে একে আটক করা হয় ছোট-বড় নৌযানগুলো।

ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৫০০ অধিকারকর্মী গ্রেপ্তার হয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান।

এই নৌ-অভিযান বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। মানবিক জাহাজ আটক ও অধিকারকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করেছে ইসরায়েল

আপডেটের সময় ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫