ভিয়েনা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের উত্ত্যক্তের প্রতিবাদ, ঝালকাঠিতে যুবক আটক লালমোহনে কৃতী ২০০ শিক্ষার্থী পেল সংবর্ধনা ইরান যুদ্ধে বিপুল গোলাবারুদ খরচ, সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত সিলেটে শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ: সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পে স্কেলের গেজেট ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর? গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

সিমাগো র‌্যাঙ্কিং–২০২৬: দেশে প্রথম মাভাবিপ্রবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান SCImago Institutions Rankings (সিমাগো) ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব গ্রহণের পরপরই র‌্যাঙ্কিং–সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যাতে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া যায়।”
তিনি আরও বলেন , মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুযোগ–সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষক–সংকট নিরসনে উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের Quality Review and Ranking Committee (QRRC) এর আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই বিশ্বিবিদ্যায়টিকে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায়। এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল ।
এ কমিটির সেক্রেটারি ও বিশ্ববিদ্যালেয়ের প্রাইমারি রিসার্চ কনট্যাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন , “কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সৎ ও দক্ষ শিক্ষকসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো অবস্থান অর্জনের লক্ষ্য রয়েছে।”

তিনি বলেন, “বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে বর্তমানে পৃথক তিনটি টিম কাজ করছে। ইতিমধ্যে QRRC এর প্রচেষ্টায় মাভাবিপ্রবি Times Higher Education এ আন্তর্জাতিক তালিকায় ও Quacquarelli Symonds (QS) এশিয়া র‌্যাঙ্কিং এ প্রথমবারের মত এবং সম্মাজনক স্থান করে নিয়েছে।
সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ চলতি বছরের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সূচক ও মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী সিমাগো গবেষণা (৫০%), উদ্ভাবন (৩০%) এবং সামাজিক প্রভাব (২০%)—এই তিনটি সূচকের ভিত্তিতে সার্বিক র‌্যাঙ্কিং নির্ধারণ করে। পাশাপাশি প্রতিটি সূচকে আলাদাভাবে অবস্থান প্রকাশ করা হয়। সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ বছর মাভাবিপ্রবি উদ্ভাবনে দেশে দ্বিতীয়, গবেষণায় সপ্তম এবং সামাজিক প্রভাবে চতুর্দশ অবস্থানে রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশন শিক্ষা অফিসারকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, শিক্ষকদের সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিমাগো র‌্যাঙ্কিং–২০২৬: দেশে প্রথম মাভাবিপ্রবি

আপডেটের সময় ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬