ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

সালেহপুর সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ২৩১ সময় দেখুন

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল দেখা দেয়ায় তৃতীয় দিনের মতো এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এরফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছ।

এদিকে, সকালে ফাটল ব্রীজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন। এসময় তিনি বলেন, শুক্রবার দুপুরের পর ফাটল মেরামতে কাজ শুরু হতে পারে। দ্রুত মেরামত করে শনি-রবিবারের মধ্যে সেতুটি যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে। তবে, সেতুটি মেরামত করতে আরও দশ থেকে বিশ দিন সময় লাগতে পারে।

এদিকে, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ফলে ঢাকার কাছে এসে দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

উল্লেখ্য ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রীজের আটটি বীমের চারটিতে গত বুধবার ফাটল দেখা দেয়। এছাড়া ব্রীজটির এক পাশ দেবে গেছে। এমন অবস্থায় ঝুকি নিয়েই এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে।

দ্রুত ব্রীজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মক্ত করতে সড়ক বিভাগের প্রতি আহবান জানিয়েছে এলাকাবাসী।

সাভার/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সালেহপুর সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

আপডেটের সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১