ভিয়েনা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

সাবেক সংসদ সদস্য পাপুলের সাজার মেয়াদ বাড়িয়েছে কুয়েত আদালত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • ১৪৬ সময় দেখুন

কুয়েত থেকেঃ কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বেড়ে সাত বছর হয়েছে। সোমবার কুয়েতের একটি আপিল আদালত তাঁর সাজা তিন বছর বাড়িয়েছেন।

কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর সূত্র ও দেশটির আরবি দৈনিক আল কাবাস ও আল নাহার থেকে পাপুলের সাজার মেয়াদ বাড়ানোর খবর জানা গেছে। এ ছাড়া পাপুলকে ২০ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ডও দেন আপিল আদালত।

কুয়েতে বাংলাদেশি সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অপরটি অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তাঁর চার বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত তিন বছর কারাদণ্ড ও ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দিলেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনো বিচারাধীন।

কুয়েত/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক সংসদ সদস্য পাপুলের সাজার মেয়াদ বাড়িয়েছে কুয়েত আদালত

আপডেটের সময় ০৫:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১