ভিয়েনা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিএমএইচে ভর্তি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ১০০ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ভর্তি করা হয়।

রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাইয়ের শারীরিক অবস্থা ভালো। আমরা চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সাবেক অর্থমন্ত্রী মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আবদুল মুহিতের দুই দফা টিকা নেওয়া আছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিএমএইচে ভর্তি

আপডেটের সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১