ভিয়েনা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সাংঘর্ষিক রাজনীতি উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে : তথ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ২০২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংঘর্ষিক রাজনীতি দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, যা বিএনপি করছে। তা ছাড়া বিএনপি সব কিছুতেই না বলে অভিযোগ করে বলেন, এই না বলার রাজনীতির অবসান হওয়া প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল সাহেব আজ বলেছেন যে, সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামবেন। কয়দিন আগে তিনিই বলেছেন, তারা আন্দোলনে আছেন, আবার এখন বলছেন নামবেন। এখন কোনটা সঠিক সেটা বোঝা মুশকিল।’  তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গত সাড়ে ১৩ বছর ধরে আমরা শুনছি, তারা আন্দোলনে নামবেন। আর তাদের আন্দোলন মানে পেট্রোল বোমা নিক্ষেপ করা, গাড়িঘোড়া ভাঙচুর, নিজেরা নিজেরা মারামারি করা, পুলিশের ওপর হামলা করা। এবার যদি এগুলো করা হয়, তাহলে জনগণ তাদের প্রতিহত করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সবকিছুতেই না বলার যে রাজনীতি, সেটি অবসান হওয়া প্রয়োজন। যেখানে না বলা দরকার অবশ্যই সেখানে না বলবে। কিন্তু, সবকিছুতেই না বলা আর সবসময় সাংঘর্ষিক রাজনীতি করা দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, যেটি বিএনপি করছে। আমি আশা করব, সাংঘর্ষিক রাজনীতি আর না বলার রাজনীতি থেকে বিএনপি নিজেকে মুক্ত করবে।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী ও প্রেস কাউন্সিলের সদস্য এবং দৈনিক প্রভাতের সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এবং সচিব মো. শাহ আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ শাহ জালাল, সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু প্রমুখ সভায় বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংঘর্ষিক রাজনীতি উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে : তথ্যমন্ত্রী

আপডেটের সময় ০৪:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২