ভিয়েনা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১০২ সময় দেখুন

ঢাকা: দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রমজানেও শান্তিতে-স্বস্তিতে দিন কাটানো সম্ভব হচ্ছে না। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে, অর্থনীতিকে সচল রাখতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পর দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২